শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের ১৪ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের ১৪ বছর কারাদণ্ড

Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে ১৪ বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আব্দুল মোতালেব মুন্সির ছেলে রাকিবুল রাকিব ও নারায়ণগঞ্জ জেলার ফুতল্লা উপজেলার রামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল ২০১৮ সালের ২৬ মার্চ সকাল ৮টার দিকে জেলার শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড় এলাকায় একটি ট্রাকের চেসিসের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকায়িত ৩৯৬৫ বোতল ফেনসিডিলসহ চালক রাকিব এবং হেলপার মারুফকে আটক করে।

ওই দিন র‌্যাব-৫ এর এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার সরদার ২০১৮ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD