মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Sharing is caring!

ফেনী: ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইকবাল হোসেন (৩৫) ওরফে ইকবাল ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সর্দার ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রব ও গুণধনীর ছেলে। তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানা ছাড়া জেলার পাঁচ থানা ও মীরসরাই থানায় মোট ৩৭ টি মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছাড়াইতকান্দি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফেনীর ডিবি ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছোড়লে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার সহযোগিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পাশাপাশি গুলিবিদ্ধ অবস্থায় ইকবালকে ‍উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বডুয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD