শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে রাজশাহীতে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে রাজশাহীতে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী-২ আসনের মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আজ (২০ নভেম্বর) বিকেল ৫টায় শাহমখদুম কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৩ নং ওয়ার্ড উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মিন্টু সাহার সভাপতিত্বে ও মোহাম্মদ চানের সঞ্চালণায় উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক কমরেড দেবাশিষ প্রামানিক দেবু। এসময় কমরেড লিয়াকত আলী লিকু বলেন, “নির্বাচন এলেই একটা গোষ্ঠী সক্রিয় হয়ে উঠে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে। আমাদেরকে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করতে হবে।”
দেবাশিষ প্রামানিক তার বক্তব্যে বলেন, “আওয়ামী নেতৃত্বাধীন সরকারের সময়কালে সারাদেশের মত রাজশাহীর উন্নয়ন হয়েছে সমান তালে। রাজশাহী-২ আসনের উন্নয়নের চিত্র আপনাদের কাছে দৃশ্যমান। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও ১৪ দলের প্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশাকে জয়ী করার লক্ষ্যে রাজশাহীবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে।”
কর্মীসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য এবং রাজশাহী মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এ্যাড. এন্তাজুল হক বাবু, কমরেড আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক কমরেড অসীত পাল, মোছাঃ ময়না প্রমুখ।####

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD