মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টায় মামলা

তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টায় মামলা

Sharing is caring!

বরিশাল জেলার গৌরনদী উপজেলার ইছাকুড়ি-বাকাই গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৯) কে ধর্ষন চেষ্টার অভিযোগে বীর মোহন সরকার নামের এক স্বর্ন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে একই গ্রামের বিল্লধর সরকারের পুত্র বীরমোহন সরকার (৩০) কে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলা ও ভুক্তভোগির পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে ভুক্তভোগী ছাত্রী পাশ্ববর্তী বীরমোহন সরকারের বাড়িতে পূজার জন্য ফুল কুড়াতে গেলে ওই ছাত্রীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায় বীরমোহন। এসময় ভুক্তভোগী ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে বীরমোহনের হাত থেকে রক্ষা পায়। পরে বাড়ীতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত বীরমোহন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সগীর হোসেন জানান, জবানবন্দি রেকর্ডের জন্য ওই ছাত্রীকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD