মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ফাহাদ হত্যা: এবার স্বীকারোক্তি অনিকের

ফাহাদ হত্যা: এবার স্বীকারোক্তি অনিকের

Sharing is caring!

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন আরেক আসামি অনিক সরকার।

শনিবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন।

অনিক সরকার বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

এ নিয়ে আবরার ফাহাদ হত্যা মামলার তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

শনিবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দার (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান অনিক সরকারের জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। আবেদনে বলা হয়, ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে অনিক স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

আদালত খাস কামড়ায় জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে জবানবন্দিতে অনিক কী বলেছেন, সে বিষয়ে আদালত ও তদন্ত সংশ্লিষ্ট কেউ কিছু বলতে রাজি হননি।

শনিবার মাজেদুল ইসলাম নামে এই মামলার আরেক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অপর একটি আদালত।

পুলিশের খাতায় মাজেদুল ইসলাম নাম থাকলেও আদালতে তিনি বলেন, আমার নাম মাজেদুর রহমান নওরোজ।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কমিটির উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ ও শুক্রবার (১১ অক্টোবর) উপ ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তি দেন।

এরও আগে গত ৮ অক্টোবর সকালে জিওন, অনিকসহ এই মামলায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। সেই রিমান্ড শেষ হওয়ার আগেই অনিক সরকারসহ তিনজন ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তি দিলেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যার শিকার হন মেধাবী ছাত্র ফাহাদ। এ ঘটনার পরদিন ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD