বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

ফেনী:
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মরদেহ রেখে যায়, মরদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার সঙ্গে কারও বিরোধের কথা জানা নেই। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD