বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ফতুল্লার ‘জঙ্গি আস্তানায়’ ৩ বোমা বিস্ফোরণ

ফতুল্লার ‘জঙ্গি আস্তানায়’ ৩ বোমা বিস্ফোরণ

Sharing is caring!

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অবস্থিত ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চলাকালে তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে।

বোমা নিষ্ক্রিয়করণ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাড়িটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিস্ফোরণের শব্দগুলো শোনা যায়। ইতোমধ্যে ওই বাড়িতে চলছে পুলিশের বিভিন্ন ইউনিটের সম্মিলিত অভিযান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে, দুপুর ১টা ১০ মিনিটে ও ১টা ২৪ মিনিটে তিনটি বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন জানান, ওই বাড়িতে অভিযান চলছে ও বোমা নিষ্ক্রিয়করণ করা হচ্ছে।

এর আগে ভোর থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এ সময় জয়নাল আবেদীনের দু’ছেলেসহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

সকাল সাড়ে ১০টার দিকে টিনশেডের বাড়িটিতে প্রবেশ করেন ওই ইউনিটের সদস্যরা।

জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন জানান, ওই বাড়িতে কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য আছে কিনা তা জানতে ও থাকলে নিষ্ক্রিয়করণে বোম্ব ডিসপোজাল ইউনিট আনা হয়। এখন ওই বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেছেন।

এদিকে ওই বাড়ির আশ-পাশের ১৭টি বাড়ির লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD