মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের উপর হামলা

ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে ঢাবিতে ছাত্রদলের উপর হামলা

Sharing is caring!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা চালানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও টিএসসিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এসময় সাত-আটজন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে চলে এলে সনজিতের অনুসারী ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদল নেতাদের মারধর করে।

এসময় পেশাগত দায়িত্ব পালনকালে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানকে প্রথমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, পরে তার অনুসারী স্যার এএফ রহমান হল শাখার সহ-সভাপতি হোসাইন মাহমুদ আপেল, সূর্যসেন হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ শরিপুল আলম শপু, বিশ্ববিদ্যালয় শাখার উপ-প্রচার সম্পাদক মহসিন আলম তালুকদারের নেতৃত্বে হামলা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস নিজে হামলা করার অভিযোগ অস্বীকার করেন। তিনি এসময় কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থান করছিলেন বলে জানান।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। এসময় আমাদের মোবাইল ও বাইক ছিনতাই করা হয়। আমরা এর বিচার দাবি করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD