মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ফতুল্লায় আটকরা নব্য জেএমবির, সাম্প্রতিক হামলায় সম্পৃক্ত

ফতুল্লায় আটকরা নব্য জেএমবির, সাম্প্রতিক হামলায় সম্পৃক্ত

Sharing is caring!

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে আটক রুমি মূলত নব্য জেএমবির সদস্য। সম্প্রতি ঢাকার ঢাকার পাঁচটি হামলা ও হামলাচেষ্টার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অবস্থিত একটি বাড়িতে অভিযান চলাকালে সাংবাদিকদের একথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেছেন, এ বাড়িটিতে বিস্ফোরণ ও বোমা তৈরির কিছু সরঞ্জাম রয়েছে যা বিগত সময়ে ঢাকায় যেসব বিস্ফোরণে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে মিল রয়েছে।

তিনি বলেন, মূলত এ বাড়িতে তারা ছিল না। পাশের একটি বাসা থেকে রুমি নামে একজনকে আটক করা হয়েছে। আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ঢাকার বড় বড় হামলার সঙ্গে তার যোগসূত্র রয়েছে।

অভিযান এখনও শেষ হয়নি, পরে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান মনিরুল।

এর আগে ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এসময় জয়নাল আবেদীনের দু’ছেলেসহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

সকাল সাড়ে ১০টার দিকে টিনশেডের বাড়িটিতে প্রবেশ করেন ওই ইউনিটের সদস্যরা।

জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন বাংলানিউজকে জানান, ওই বাড়িতে কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য আছে কিনা তা জানতে ও থাকলে নিষ্ক্রিয়করণে বোম্ব ডিসপোজাল ইউনিট আনা হয়।
এখন ওই বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেছেন।

এদিকে ওই বাড়ির আশ-পাশের ১৭টি বাড়ির লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD