মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
জেলা প্রশাসক নয়, এমপিদের মাধ্যমে দুর্গাপূজার বরাদ্দ

জেলা প্রশাসক নয়, এমপিদের মাধ্যমে দুর্গাপূজার বরাদ্দ

Sharing is caring!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের জন্য সরকারের বিশেষ বরাদ্দ এমপিদের মাধ্যমে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে বলেছে কমিটি।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দ এমপিদের মাধ্যমে বণ্টনের সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করলে অনেক সমস্যা হয়। কেউ পায়, কেউ পায় না। এ জন্য জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় এমপিদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে। আর সব মন্দিরে বা পূজামণ্ডপে সমপরিমাণ সাহায্য দেয়ার সুপারিশ করা হয়।

জানা যায়, বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত সকল প্রকার গ্রামীণ রাস্তা ই-টেন্ডারভুক্ত করার সুপারিশ করা হয়। বৈঠকে মুজিবকিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। কমিটি গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বল্ড (২য় পর্যায়) প্রকল্পে বিশেষ বরাদ্দ না রাখার সুপারিশ করে।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD