মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
খিলক্ষেতে বোমা হামলা: ৫ জেএমবির ১২ বছরের দণ্ড

খিলক্ষেতে বোমা হামলা: ৫ জেএমবির ১২ বছরের দণ্ড

Sharing is caring!

রাজধানীর খিলক্ষেতে বোমা হামলার ঘটনায় ৫ জেএমবি সদস্যকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে খিলক্ষেতে ওইদিন এ হামলা চালানো হয়েছিল।

রোববার (২২ সেপ্টেম্বর) স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আল মামুন তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতে উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ আল সুহাইল, আব্দুর রহমান মাসুক এবং নূরুল ইসলাম ওরফে উজ্জল।

দণ্ডপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন-হাবিবুর রহমান হাবিব ও মো. মুসা ওরফে মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছে।

রায়ে একই সঙ্গে আদালত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন জানান, জেএমবির সুরা সদস্য আতাউর রহমান সানিও এই মামলার আসামি ছিলেন। তবে এর আগেই অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট আসামিরা ঢাকার খিলক্ষেত ওভারব্রিজের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় খিলক্ষেত থানার তৎকালীন এএসআই কাউছার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

২০০৫ সালের ২ নভেম্বর এই ৫ আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় চার্জশিট দাখিল করা হয়। ওই বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

এরপর আরও দুই দফায় দেওয়া সম্পূরক অভিযোগপত্রে আবদুল্লাহ আল সুহাইলকে অভিযুক্ত করা হয়। ২০০৬ সালের ১২ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় মোট ১৯ জন বিভিন্ন সময় সাক্ষ্য দেন। এরপর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে এই রায় দিয়েছেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD