মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

Sharing is caring!

বর্তমান সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এ সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ার আশ্রয় নিয়েছে। তারা ভাবছে জুয়া খেলে কোনো রকমে টিকে থাকা যায় কিনা! যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা চাই এখনই আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন এবং খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা হবেন না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছেন তা বাতিল করুন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারীদের যা হুকুম করে তাদের তাই করতে হয়। মাটি খুঁড়ে বেড়িয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করলে বলা হয় জানি না। নিখুঁতভাবে গুম হয়ে যায়। এতে বাদ যায়নি আমাদের এমপিও।

গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দাবি করে ফখরুল বলেন, ক্যাসিনো গুলোতে কাজ করে বিদেশিরা এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করছেন।

খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা একবারও বলিনি খালেদা জিয়াকে দয়া করে ছেড়ে দিন। দেশের একজন নাগরিক হিসেবে তার যেটা প্রাপ্য সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা কোর্টে যাই জামিনের জন্য। বিচারপতি সব শুনে চলে যান। যখন উপর থেকে নির্দেশ আসে তার পরে তিনি আদেশ দেন। এখন দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই।

মির্জা ফখরুল বলেন, অনেকে দোষারোপ করেন পুলিশকে। পুলিশ কী করবে, উপর মহল থেকে যা হুকুম হয় পুলিশকে তা পালন করতে হয়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা দলের সাবেক সভাপতি নুরী আরা সাফা, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD