মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল শেবা‌চিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু

বরিশাল শেবা‌চিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় পারভিন আক্তার (৩৬) নামে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে। তার স্বামীর নাম মো. ফাইজুল হক।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে শেবাচিমে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: মো. বা‌কির হো‌সেন।

এ নিয়ে শেবাচিমে মোট ৯জন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০জন রোগী।

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবা‌চিমে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD