মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও উত্তাল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও উত্তাল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়

Sharing is caring!

উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও আন্দোলন করছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা শুক্রবারও ভিসির পদত্যাগের দাবিতে নানা ধরনের শ্লোগান দিচ্ছেন।

সকালের দিকে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হল থেকে শিক্ষার্থীরা এসে আন্দোলনে অংশ নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এক দফা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তোলেন। এছাড়া কথায় কথায় শিক্ষার্থী বহিষ্কার করারও অভিযোগ উঠে উপাচার্যের বিরুদ্ধে।

বিশেষ করে গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এজন্য উপাচার্যের পদত্যাগ দাবিতে গতকাল থেকে আন্দোলন করতে থাকেন তারা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও ভিসির অপসারণ দাবিতে অনড় শিক্ষার্থীরা। গতকাল বিক্ষোভ সমাবেশ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থীরা সারারাত সেখানে অবস্থান করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে গতকাল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের একমাত্র দাবি ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ করলেই কেবল তারা আন্দোলন থেকে সরে যাবে। না হলে তারা আন্দোলন অব্যাহত রাখার কথা জানায়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD