মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
আকাশে যান্ত্রিক ত্রুটি, ১ ঘণ্টা উড়ে জরুরি অবতরণ বিমানের

আকাশে যান্ত্রিক ত্রুটি, ১ ঘণ্টা উড়ে জরুরি অবতরণ বিমানের

Sharing is caring!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর ফিরে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিজি ০৮৪ নম্বর ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

টেকনিক্যাল সমস্যার কারণে পাইলট এক ঘণ্টা ৫ মিনিট আকাশে ওড়ার পর ফের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন। সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, এটা জরুরি অবতরণ নয়। আকাশে ওড়ার পর পাইলট হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা পেয়েছেন। তাই প্লেন ফিরিয়ে এনেছেন। স্বাভাবিকভাবেই ফ্লাইটটি অবতরণ করেছে। তাই কোনো হতাহত নেই।

তিনি আরও জানান, অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD