মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
মুলাদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুল ছাত্রের মৃত্যু

মুলাদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুল ছাত্রের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারহাদ হোসেন জিহাদ (১৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত জিহাদ বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা বাবুল আহমেদ হাওলাদারের ছেলে। সে স্থানীয় চর লক্ষীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ছিলো বলে জানিয়েছেন চাচা নুরুল ইসলাম হাওলাদার। তিনি জানান, বাবুল আহমেদের দুই সন্তান ছিলো যারমধ্যে ছোটে ছেলে এরআগে পানিতে ডুবে মারা যায় এবং আজ বড় ছেলে ডেঙ্গু জ্বরে মৃত্যু বরণ করলো।  হাসপাতাল সূত্রে জানাগেছে, সে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টা ৫০ মিনিটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিসিন ওয়ার্ডের ইউনিটি-৪ এর প্রধান ডাঃ অসীত ভূষন দাস। তবে ওয়ার্ড ইনচার্জ আখিরুন্নেছা জানান, ছেলেটি অষ্টম শ্রেনীতে পড়াশুনা করতো বলে তার মা ফাহিমা বেগম জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD