মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
খালেদার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

খালেদার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

Sharing is caring!

দুর্নীতি মামলায় কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর রাজধানীতে এবং ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন করবে বিএনপি।

এছাড়া ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে সমাবেশ করবে দলটি।

রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শনিবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত হয়।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে আরেকটি দুর্নীতি মামলায় তার দণ্ড দিয়েছে আদালত। উভয় মামলায় আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন। কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রী নানা রোগে ভুগছেন। দলের প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এর আগে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। একই দাবিতে দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD