মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সংস‌দে বি‌রোধী নেতা রওশন, দ‌লের চেয়ারম্যান জিএম কা‌দের

সংস‌দে বি‌রোধী নেতা রওশন, দ‌লের চেয়ারম্যান জিএম কা‌দের

Sharing is caring!

রওশন এরশাদ সংস‌দের বি‌রোধী দ‌লের নেতা হচ্ছেন। একই সঙ্গে কাউন্সিল পর্যন্ত জিএম কা‌দের জাতীয় পা‌র্টির চেয়ারম্যানের দা‌য়িত্ব পালন কর‌বেন।

শ‌নিবার রা‌তে রাজধানীর একটি হোটেলে রওশন ও জিএম কাদেরের প‌ক্ষের নেতারা দীর্ঘ বৈঠক শে‌ষে এ সম‌ঝোতায় উপনীত হন বলে বৈঠক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

‌বৈঠক সূত্র জানিয়েছে, সর্বসম্মতভা‌বে সিদ্ধান্ত হ‌য়ে‌ছে বি‌রোধী নেতা হ‌চ্ছেন জাপার অন্যতম প্র‌তিষ্ঠাতা বেগম রওশন এরশাদ। আর আগামী কাউন্সিল পর্যন্ত জাতীয় পা‌র্টির চেয়ারম্যা‌নের দা‌য়িত্ব পালন কর‌বেন জিএম কা‌দের। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব ঠিক হ‌বে।

‌রোববার বেলা ১১টার দি‌কে বনানী অফিসে দ‌লের মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা আনুষ্ঠা‌নিকভা‌বে এ বিষ‌য়ে ব্রিফ কর‌বেন।

শনিবারের বৈঠ‌কে দ‌লের মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা উভয়প‌ক্ষে সমন্বয়কের ভূ‌মিকা পালন ক‌রেন।

বৈঠ‌কে রওশন পন্থীনেতা‌দের ম‌ধ্যে  ছি‌লেন দ‌লের জ্যেষ্ঠ ‌নেতা ব্যা‌রিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম‌পি, প্রে‌সি‌ডিয়াম সদস্য মু‌জিবুল হক চুন্নু এম‌পি, ফখরুল ইমাম এম‌পি, ও এস এম ফয়সল চিশতী আর জিএম কা‌দেরপন্থী নেতা‌দের ম‌ধ্যে দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য কাজী ফি‌রোজ রশীদ এম‌পি, সা‌বেক মহাস‌চিব জিয়া উদ্দিন আহ‌মেদ বাবলু এম‌পি, সৈয়্যদ আবু হো‌সেন বাবলা এম‌পি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দীন চৌধুরী। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD