বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
লঞ্চ দেখতে উৎসুক জনতার ভীড়, দীর্ঘ এক যুগ পর কলাপাড়া-ঢাকা লঞ্চ সার্ভিস চালু

লঞ্চ দেখতে উৎসুক জনতার ভীড়, দীর্ঘ এক যুগ পর কলাপাড়া-ঢাকা লঞ্চ সার্ভিস চালু

Sharing is caring!

ফরাজী মো.ইমরান (পটুয়াখালী ,কলাপাড়া ) প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর ফের পটুয়াখালীর কলাপাড়া নৌ-রুটে ঢাকাগামী লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দোয়া-মিলাদের মধ্য দিয়ে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে রয়েল ক্রুজ-২ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এ লঞ্চটি এক নজর দেখতে কলাপাড়া লঞ্চঘাটে ভীড় জমিয়েছে কয়েকশ উৎসুক জনতা। এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় পর্যটকরা খুব সহজেই কুয়াকাটায় আসতে পারে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা ঝামেলা বিহীন তাদের মালামাল পরিবহন করতে পারবে। ফলে যোগাযোগ ব্যবস্থায় যোগ করবে এক নতুন মাত্রা।
সংশ্লিষ্ট লঞ্চ ঘাট কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ঢাকা থেকে সন্ধা ৬টায় একটি লঞ্চ কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার প্রতিদিন দুপুর ১২টায় কলাপাড়া লঞ্চঘাট থেকে অপর একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথে বালিয়াতলী, পায়রা বন্দর, রাঙ্গাবালির কোড়ালিয়া ও ফেলাবুনিয়া ঘাট দিবে। এছাড়া এ নৌ-রুটে সবসময় দুটি লঞ্চ চলাচল করবে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু জানান, অনেক দিন কলাপাড়া-ঢাকা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। আমাদের জাহাজের মাধ্যমে মালামাল পরিবহন করতে হতো। জাহাজে মাল দিলে আসতে তিন থেকে চর দিন সময় লাগতো। এ লঞ্চ সার্ভিস চালু হওয়ার ফলে আমরা প্রতিদিনের মাল প্রতিদিনই আনা-নেয়া করতে পারবো। পর্যটক সোহাগ রহমান জানান, তিনদিন কুয়াকাটায় থাকার পর আজ কলাপাড়া থেকে লঞ্চের মাধ্যেমে স্ব-পরিবারে ঢাকায় যাচ্ছি। এ লঞ্চ সার্ভিস চালু থাকলে পর্যটকরা খুব সহজেই কুয়াকাটায় আসতে পারবে।
ঘাট ইজারাদার তানভীর মুন্সি জানান, দীর্ঘদিন এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আমরা চেষ্টা করে লঞ্চ সার্ভিস চালু করেছি। সকলের সহযোগিতা পেলে লঞ্চ সার্ভিসটি চালু থাকবে। আর এ লঞ্চ সার্ভিসের মাধ্যমে পর্যটরা নির্বিঘেœ কুয়াকাটায় আসতে পারবে।
পটুয়াখালী বিআইডব্লিটিএ’র সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, এ রুটে লঞ্চ সার্ভিস চালু হওয়ার ফলে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গছে। পর্যাপ্ত যাত্রী চলাচল করলে এ সার্ভিসটি চালু থাকবে।
উল্লেখ্য, প্রায় ১২ বছর আগে এ রুটে লঞ্চ সার্ভিস চালু ছিল। এ এলাকার মানুষের ঢাকায় যাতায়াতের সহজ মাধ্যম ছিল লঞ্চ সার্ভিস। কিন্তু কোন এক অদৃশ্য কারনে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুভোর্গে পরে কলাপাড়াসহ রাঙ্গাবালি এলাকার মানুষ ও ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD