মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
মুলাদীতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

মুলাদীতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

Sharing is caring!

বরিশালের মুলাদী উপজেলায় কলেজে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) পুরে নির্যাতিতা ওই কলেজছাত্রী বাদী হয়ে মুলাদী থানায় ছয় বখাটেকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে মুলাদী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ও  বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের ফারজানা মিম বাদী মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্ত আসামিরা হলেন- শফিপুর ইউনিয়নের বাসিন্দা আজিজুল সরদার, সাগর, সালাউদ্দিন, রাজিব, ফয়সাল ও কাওছার হোসেন। তারা শফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী ও বোর্জমহন গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল জানান, শনিবার সকাল ৯টার দিকে কলেজের যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে রওনা হন ওই ছাত্রী। কলেজে যেতে হলে ট্রলারে স্থানীয় শফিপুর খেয়াঘাট পার হয়ে যেতে হয়। কিন্তু তিনি শফিপুর খেয়াঘাটে পৌঁছানোর আগেই ট্রলার ছেড়ে দেয়। এসময় ঘাটে অবস্থানরত আজিজুল সরদার, সাগর ও সালাউদ্দিন তাকে তাদের সঙ্গে নিয়ে যায়। পথিমধ্যে বোর্জমহন এলাকায় পৌঁছে আজিজুল তার নানুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে নানা বাড়ির পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আজিজুল, সাগর, সালাউদ্দিন, রাজিব, ফয়সাল ও কাওছার তাকে গণধর্ষণের চেষ্টা করে।

এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে ওই কলেজছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD