মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিমে কমছে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা

শেবাচিমে কমছে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা

Sharing is caring!

কোরবানির ঈদের পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হওয়ার সংখ্যা তেমনভাবে বাড়েনি।  বরং ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা কমেছে এবং স্বাভাবিক হারে বেড়েছে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করা রোগীর সংখ্যা।  আর ঈদের পর এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোন রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেনি। শনিবার (১৭ আগষ্ট) সকালের সর্বোশেষ হিসেব অনুযায়ী, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৩৭ জন ‍পুরুষ, ১৫ জন মহিলা ও ৯ জন শিশুসহ ৬১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়।  আগের দিন শুক্রবার সকালের হিসেব অনুযায়ী শেবাচিম হাসপাতালে ২৪ ঘন্টায় ৫০ জন এবং বৃহষ্পতিবার সকালের হিসেব অনুযায়ী ৬৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়। তবে এরআগ থেকে গড়ে ৮০ জন করে রোগী ভর্তি হয়েছে প্রতি ২৪ ঘন্টায়। অপরদিকে শনিবার (১৭ আগষ্ট) সকালের সর্বোশেষ হিসেব অনুযায়ী ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। যারমধ্যে ৩৬ জন ‍পুরুষ, ১১ জন মহিলা ও ১২ জন শিশু রয়েছে।  এরআগের দিন শুক্রবার সকালের হিসেব অনুযায়ী শেবাচিম হাসপাতালে ২৪ ঘন্টায় ৯১ জন এবং বৃহষ্পতিবার সকালের হিসেব অনুযায়ী ১১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। গড় হিসেবে ঈদের আগের দিন থেকে ডেঙ্গু রোগীর হাসপাতাল ত্যাগের সংখ্যা বেড়েছে। ঈদের আগের দিন ১১ আগষ্ট সকালের হিসেব অনুযায়ী সর্বোশেষ ২৪ ঘন্টায় ১০৬ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছে।  ফলে গত তিনদিন ধরে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমছে। সর্বোশেষ ঈদের পরে ১৪ আগষ্ট সকালের হিসেব অনুযায়ী হাসপাতালে ৩৪৬ জন রোগী চিকিৎসাধীন ছিলো। এরপর ১৫ আগষ্ট এর সংখ্যা দাড়ায় ২৯৯ এবং ১৬ আগষ্ট তা গিয়ে দাড়ায় ২৫৮ জনে। আর সর্বোশেষ শনিবার সকালের হিসেবে অনুযায়ী হাসপাতালে বর্তমানে ২৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যারমধ্যে ১৪৬ জন পুরুষ, ৫৬ জন মহিলা ও ৫৮ জন শিশু রয়েছে। গত ১৬ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত দীর্ঘ ১ মাসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১ হাজার ১৭২ জন রোগী ভর্তি হয়েছে। যারমধ্যে এ পর্যন্ত বিদায় নিয়ে ৯১২ জন রোগী। আর মৃত্যু বরণ করেছে ৪জন রোগী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD