মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিমে ঈদের দিনে চিকিৎসা নিচ্ছে ৩২৯ জন ডেঙ্গু জ্বরের রোগী

শেবাচিমে ঈদের দিনে চিকিৎসা নিচ্ছে ৩২৯ জন ডেঙ্গু জ্বরের রোগী

Sharing is caring!

পবিত্র ঈদ উল আযহার দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৯ জন ডেঙ্গু জ্বরের রোগী চিকিৎসাধীন রয়েছেন। যারমধ্যে ১৯১ জন পুরুষ, ৭২ জন নারী ও ৬৬ শিশু রয়েছেন। এছাড়া হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯০ জন রোগী ভ‌র্তি হয়েছেন। যারমধ্যে ৫৯ জন পুরুষ, ১৯ জন নারী ও ১২ জন শিশু রয়েছে।  আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ৭৫ জনের মধ্যে ৪৬ জন পুরুষ ,২৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত কোন রোগী মৃত্যু বরণ করেননি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।  এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০০ বেডের স্বতন্ত্র যে ওয়ার্ডটি চালু হয়েছে, সেখানে মহিলা রোগীদের রাখা হচ্ছে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত পুরুষ রোগীদের পুরুষ মেডিসিন ওয়ার্ডগুলোতে এবং শিশু রোগীদের জেনারেল শিশু ওয়ার্ডে রাখা হচ্ছে। ঈদের দিন হওয়ায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও সকালে চিকিৎসকরা যথানিয়মে রোগীদের খোজ-খবর নিয়েছেন। ব্যবস্থাপত্র হালনাগাদ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD