বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সরকার বেআইনি কাজে অভ্যস্ত হয়ে পড়েছে: ফখরুল

সরকার বেআইনি কাজে অভ্যস্ত হয়ে পড়েছে: ফখরুল

Sharing is caring!

অমানবিক এবং বেআইনি কাজে সরকার অভ্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, খালেদা জিয়া বাইরে থাকলে সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেন। আর এজন্যই সরকার তাকে অবৈধভাবে আটক করে রেখেছে।

রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ আজ যে অন্যায়গুলো করছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন। এজন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে।’

‘এমনকি এই সরকার অমানবিক এবং বেআইনি কাজে এতোটা অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতা লক্ষ্যই করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে তারা।’

মির্জা ফখরুল আবারো অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘এই দেশের জনগনের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া। দেশের মানুষের যে আশা আকাঙ্খা তা তিনি প্রতিনিধিত্ব করেন। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক হিসেবেও চিহ্নিত তিনি। অবিলম্বে তাকে মুক্তি দেয়া উচিত সরকারের।

এসময় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন,পয়গাম আলী, সুলতানুল ফেরদৌস, ন¤্র চৌধূরী, আনসারুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা ও উপজেলার বিএনপির প্রমুখ নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD