রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ

কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা।

বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দেন  সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়ে।

এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তালা ভেঙে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রবেশ করান এবং পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন।

তবে বিদ্যালয়ে আসেনি সহকারী শিক্ষকরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৭১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্ম বিরতিতে যায়।

অভিভাবকরা বলেন, সারা বছর শিক্ষার্থীর লেখাপড়া করেছে। এখন বার্ষিক পরীক্ষা দিতে এসে বাচ্চারা স্কুলে প্রবেশ করতে পারছে না।

এভাবে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ কেমন আন্দোলন। কলাপাড়া মঙ্গলসূক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাজমুস সাকিব খান কনা বলেন, তার বিদ্যালয়ের ৭০২ জন পরীক্ষার্থী।

বিদ্যালয়ে এখন দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মোসা: শিউলী বেগম অভিভাবকদের নিয়ে প্রশাসনের সহায়তায়  পরীক্ষা নিচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ বলেন, গতকাল রাতে খবর পেয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের গেটে সহকারী শিক্ষকরা তালা ঝুলিয়ে দিয়েছে।

বিষয়টি জানতে পেরে আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে  পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন।

শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের নামে  যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD