মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ডেঙ্গু: শেবা‌চি‌মে ২৪ ঘণ্টায় ভ‌র্তি ৭১, চিকিৎসা নিচ্ছেন ১৯৩ জন

ডেঙ্গু: শেবা‌চি‌মে ২৪ ঘণ্টায় ভ‌র্তি ৭১, চিকিৎসা নিচ্ছেন ১৯৩ জন

Sharing is caring!

বরিশাল ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লেও (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি‌দিনই বাড়‌ছে। যাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হলেও কারোর স্থান হয়েছে মেডিসিন ওয়ার্ডগুলোর মেঝেতে আবার কারোর ঠাই হয়েছে বারান্দায়। মঙ্গলবার (০৬ আগস্ট) হাসপাতালটিতে ১৯৩ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন রয়েছেন । সোমবার (৫ আগস্ট) এ সংখ্যা ছিল ১৫৪ জন।  সপাতা‌লের হি‌সাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৭১ জন।  যা এখন পর্যন্ত এ হাসপাতালে সর্বোচ্চ ২৪ ঘন্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা।  আর সর্বোশেষ হিসেব অনুযায়ী ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ২৪ জন ও শিশু ১০ জন রয়েছে।  অপরদিকে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অর্থাৎ হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৩২ জন রোগী। যারমধ্যে ২১ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এদিকে গোটা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ১৯৩ জ‌নের ম‌ধ্যে পুরুষ ১১০, ম‌হিলা ৬০ ও শিশু ২৩ জন রয়েছে।  উল্লেখ্য গত ১৬ জুলাই থে‌কে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিকেলে মোট ৩৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। যারমধ্যে সুস্থ হয়ে বিদায় নিয়েছেন ১৮৪ জন এবং মৃত্যু বরণ করেছেন দুই জন। হাসপাতালের প‌রিচালক ডা. মো. বা‌কির হো‌সেন বলেন, ডেঙ্গু রোগী‌দের সুবিধার্থে হাসপাতা‌লে এক‌টি ক‌ন্ট্রোলরুম খোলা হ‌য়ে‌ছে । পাশাপাশি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যা মনিটরিং তিনিসহ মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধানরা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD