মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন! শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানের সাথে নৃত্য,

বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন! শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানের সাথে নৃত্য,

Sharing is caring!

মো.আরিফুল ইসলম,বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি:

বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনাকে’ নিয়ে রচিত গানের সঙ্গে নৃত্য পরিবেশনের ঘটনা ঘ‌টে‌ছে।

এতে পুরো অনুষ্ঠানটি নি‌য়ে বিতর্কের সৃ‌ষ্টি হয়েছে।  বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত “প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫”এর উদ্বোধনী অনুষ্ঠানে একজন শিল্পীর গাওয়া ওই গানের সঙ্গে নৃত্য পরিবেশন  করেন সাদিয়া রহমান হৃ‌দি নামের এক শিক্ষার্থী ।

গানটির একাংশে শেখ হাসিনাকে ‘বঙ্গকন্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছি‌লেন বাউফল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা।

বিএনপির কয়েকজন কর্মী ও সমর্থক উচ্চস্বরে প্রতিবাদ জানান। এসময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নেতাকর্মী‌দের সা‌থে বাক‌-বিতন্ডায় জ‌রি‌য়ে প‌ড়েন। এক পর্যায়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে উপজেলা পৌর সেচ্চা‌সেবক দ‌লের সভাপ‌তি মো আশ্রাব হো‌সেন বলেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।”

এবিষ‌য়ে কোন বক্তব‌্য দি‌তে রা‌জি হন‌নি উপ‌জেলা কর্মকর্তা।  এ ব্যাপারে প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু রায়হান ব‌লেন, আমি অনুষ্ঠান চলাকা‌লিন সময় ব‌্যাস্ত ছিলাম।

ওটা একটা দেশাত্ব‌বোধক গা‌নের সা‌থে নিত‌্য ছিল। গা‌নের কি ধর‌নের ক‌লি ছিল সেটা আমি শু‌নি‌নি।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD