মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন

বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

স্বাধীনতা প্রকল্পের আওতায় নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা শীর্ষক (১১-১৩) তিনদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৩ই নভেম্বর বৃহস্পতিবার আভাস প্রশিক্ষন কক্ষে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষনের আয়োজন করে আভাস, বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর অর্থায়নে ছিলো ইউরোপীয়ান ইউনিয়ন।

তিনদিন ব্যাপি এই প্রশিক্ষনে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও প্রাকটিস সেশন অনুষ্ঠিত হয়ে়ছে।

আলোচিত বিষয়গুলো মধ্যে ছিলো মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মতপ্রকাশের স্বাধিনতা ও গনতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনিভর সহিংসতা ও অনলাইন হয়রানি,বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ও আইনি কাঠামো, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল আচরন,সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল ও কুফল,ফেসবুক নেটওয়াকিং, ভূলতথ্য,বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের প্রভাব, ফ্যাক্টচেকিং,তথ্য যাচাইয়ের কৌশল ও নিরাপদ ও অনলাইন অংশগ্রহন, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালনা দক্ষতা ও নেতৃত্ব বিকাশ।

প্রশিক্ষনে বরিশাল বিভাগের ৬ টি জেলা থেকে ৩২জন ইয়োথ প্রতিনিধি অংশগ্রহন করেন।

উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর মনিটরিং অফিসার ফজিলাতুনেছা, গ্রান্টস অফিসার মো: আবু মুসা,এছাড়া আরো উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম স্পেশালিস্ট নাসরিন নাহার।

প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের হাতে প্রশিক্ষন সনদ ও ব্যাগ প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD