সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড

পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলীতে সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করে খাওয়ায় এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বায়েজিদ আমীন (২৭)। তিনি বালিয়াতলী ইউপির ৮ নং ওয়ার্ডের আমতলীপাড়ার মো. মাসুম বিল্লাহর পুত্র। জানা গেছে, তিনি প্রায় ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করার ভিডিও ফেসবুকে পোস্ট করেন।

এর প্রেক্ষিতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।অভিযানের সময় কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।

বন্যপ্রাণী সংরক্ষণে এমন পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসন, বন বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়েছেন পরিবেশ বিদ সহ সচেতন মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, খবর পেয়ে ফেসবুকের স্টাটাস দেখে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD