মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধি:

ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও জনগণের স্বার্থ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা জোরদার করার লক্ষ্যে বরিশালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ই নভেম্বর সকাল ১০ ঘটিকায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এই সভার আয়োজন করে ক্যাব এবং সার্বিক সহযোগিতা প্রদান করে বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়,বরিশাল এর উপপরিচালক অপূর্ব অধিকারী।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন রণজিৎ দত্ত সাধারণ সম্পাদক, ক্যাব বরিশাল জেলা কমিটি। সভায় বক্তারা বলেন, ভোক্তাদের সচেতনতা বাড়াতে এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোধে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে অতিথিরা ভোক্তা অধিকার বিষয়ক নানা দিক তুলে ধরেন এবং সমাজে ন্যায়ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD