মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা

বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯অক্টোবর) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে”।

মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগভাবে মোকাবিলা করবো। সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনার জন্য আমরা একসাথে কাজ করছি।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান খান ফিরোজ প্রমূখ।

সভায় বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে।

প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন করে সেবা প্রদান। সমাজের প্রতিটি অসঙ্গতির বিরুদ্ধে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২৪ জুলাই আহত যোদ্ধা মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের টিন বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD