সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু

Sharing is caring!

মু,হেলাল আহমেদ রিপন  পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে র‌্যাব-৮ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামামন (৩০) নামের এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে আজ।

বুধবার( ৮ অক্টোবর) দুপুরে তাকে ওই ক্যাম্পের ব্যারাক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বকে ঘোষণা করেন।

জানা যায়, মৃত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতেই থাকেন। এদিকে সহকর্মীরা জানায়, ৮ অক্টোবর  সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকেই বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান।

পরে জোহরের নামাজের সময় হলেও তিনি ঘুম থেকে আর না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন।

বার বার জাগানোর চেষ্টা করেও তার কোনো সাড়াশব্দ মেলেনি। এসময় দ্রুত সহকর্মীরা তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস ডাঃ মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ বলেন জানান এটা হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে।

তারপরও লাশের ময়নাতদন্ত করা হবে হবে বলে জানান।  এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদকে তার মুঠোফোনে  একাধিক বার ফোন  করলেও ফোনটি  রিসিভ হয়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD