সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
পটুয়াখালী দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করায় দোকানদার গ্রেপ্তার

পটুয়াখালী দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করায় দোকানদার গ্রেপ্তার

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে কিশোর চোরকে প্রহৃত করার অভিযোগে দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সকালে চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, গণপিটুনির ঘটনায় জলিল সিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে কিশোর রমজান (১৪) ধরা পড়ে এবং জনতার হাতে মার খায়।

পরে জলিল বাদী হয়ে চুরির মামলা করলে রমজানকে কোর্টে পাঠানো হয়। ঘটনার দুই দিন পর রমজানের বাবা বশির মল্লিক, জলিল সিকদার, এবং তার দুই স্ত্রী ভাগিনা চুরি মামলার সাক্ষী সহ চার জনকে আসামি করে মামলা করেন।

এরপর পুলিশ জলিলকেও গ্রেফতার করে আদালতে পাঠায়। দোকান মালিকের গ্রেফতারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, চুরির শিকার ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD