বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

oplus_0

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে (দুইদিন ব্যাপী) উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে বুধবার(৬ আগস্ট) সকাল ১০ টায় আভাস প্রশিক্ষণ কেন্দ্র আপন ভুবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

যা ৭ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে ৩০ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আভাস এর প্রকল্প ব্যবস্থাপক মো: এনামুল হক, মনিটরিং অফিসার নাসিরন খানম, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজো কো-অডিনেটর মোঃ ইউনুছ, স্ট্রীট চাইল্ড এর ক্রিমিন্ট্রিনা হিয়া বাড়ৈ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবসার পরিকল্পনা, ব্যবসার ঝুঁকি নির্ধারণ এবং তা কমানোর উপায়, বাজার ও গ্রাহক চাহিদা বিষয়ে ধারনা দেয়া হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD