মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আমাদের পালাবার যায়গা নেই।।তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবেনা…. এবিএম মোশাররফ হোসেন

আমাদের পালাবার যায়গা নেই।।তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবেনা…. এবিএম মোশাররফ হোসেন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতৃবৃন্দ ভারতে পালিয়েছে।

আমাদের কিন্তু পালাবার জায়গা নেই। অতএব আপনাদের মনে রাখতে হবে, আমাদের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।

জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না।’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা। আমরা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলাম, পরে অন্যরা ক্ষমতায় এসেছে।

কিন্তু আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। আমরা এমন কোনো কাজ করবোনা যাতে আগামীতে আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।

দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই। জনমানুষের সুখে-দুঃখে আমরা সব সময় পাশে থাকতে চাই।’

মঙ্গলবার(৫ আগস্ট)বিকেল পাঁচটায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড নেতৃবৃন্দ মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী প্রমুখ নেতৃবৃন্দ।

এ উপলক্ষে কলাপাড়া উপজেলা সদর ছাড়াও মহিপুর থানা সদর এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত আয়োজন করা হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ এসব কর্মসূচির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে মহিপুর থানা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ’র নেতৃত্বে পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD