মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যু

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যু

Sharing is caring!

অনলাই ডেক্সঃ

বরিশাল বিভাগে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

অপরদিকে দেশে আবারও দেখা দিয়েছে করোনা মহামারির। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও বরিশাল বিভাগে করোনা পরীক্ষার কিটসহ অন্যান্য উপকরণ না থাকায় আতঙ্কে দিন কাটছে দক্ষিণাঞ্চলবাসীর।

এমন অবস্থায় কয়েকদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোদমে শিক্ষা কার্যক্রমে ফিরে আসবে এবং আগামী ২৬ জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য মতে, এমন অবস্থায় একদিকে পাঠদান শুরু অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সবকিছু মাথায় রেখে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৪৯টি কলেজের ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন আর ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। মোট ১৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।

যদিও স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্ক অবস্থার কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি বলেন, করোনা আক্রান্তের বর্তমানে যে হার তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধার কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

পরীক্ষাকক্ষে আসন বণ্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সব স্কুল ও কলেজগুলো খোলার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হবে। কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না।

ইউনুস আলী সিদ্দিকী বলেন, আগামী ১৮ জুন ভারপ্রাপ্ত কর্মকর্তা সভা হবে। ওই সভাতে করোনা রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অবহিত করা হবে।

তা ছাড়া ১৫ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তখন ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধির নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রচার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD