মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনাভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে

চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনাভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে

Sharing is caring!

অনলাই ডেক্সঃ

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দু’দিন পরেও বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ।

এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম-পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে দাবি দাবি করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার তাদের হাসপাতালে তুষার নামের একজন ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়।

রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন।

যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা-বাড়ি কিছুই আমরা পাইনি।

তিনি বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু মাত্র নাম এবং বয়স রাখা হয়। সে হিসেবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাছাড়া তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না।

এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও ছিল না। শুধু গায়ে হালকা জ্বর ছিল। এর বেশি কিছু জানা যায়নি তুষারের সম্পর্কে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

তবে তার ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি।

বলেন, ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায় প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আপনারা আমাদের ওপর ভরসা রাখুন।

আমরা এমন কিছু করবো না যাতে কারোর কোনো ক্ষতি হয়। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD