শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন

প্রিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন

Sharing is caring!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে দেশের বিরুদ্ধে ভয়ংকর মিথ্যা তথ্য দিয়ে নালিশ করায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্টদ্রোহিতার মামলার আবেদন করেছেন আইনজীবী সায়েদুল হক সুমন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা মহানগর আদালতের বিচারক জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন। তার আবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন গত শুক্রবার রাতে এই মামলা করার ঘোষণা দেন। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট তিনি (প্রিয়া সাহা) যে বক্তব্য দিয়েছেন এটি সম্পূর্ণ রাষ্ট্রোদ্রোহের শামিল। উনি বলেছেন প্রায় তিন কোটি ৭০ লক্ষ মাইনরিটি মানুষকে নাকি গুম করে দেওয়া হয়েছে। বাকি যারা আছে তারাও নাকি গুম হওয়ার পথে। স্বয়ং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যেখানে বলেছেন, সম্প্রদায়িত সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশের একজন নাগরিক হয়ে যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় গিয়ে দেশের ভামূর্তি নষ্ট করার জন্য তিনি (প্রিয়া সাহা) যে বক্তব্য দিয়েছেন; একজন আইনজীবী হিসেবে আগামী রবিবার আদালত খোলার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করবো।’

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ১৯টি দেশের ২৭ জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ওই সাক্ষাৎকালে প্রিয়া সাহা ট্রাম্পকে বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বিলীন হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা বাংলাদেশেই থাকতে চাই। সেখানে এখনো ১৮ ‍মিলিয়ন সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু থাকার জন্য সাহায্য করুন।’

প্রিয়া বলেন, ‘আমি আমার ঘরবাড়ি হারিয়েছি, তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারা আমার জমিজমা দখল করে নিয়েছে। কিন্তু তারা (প্রসাশন বা সরকার) কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত।’

এ সময় ট্রাম্প ওই নারীকে প্রশ্ন করেন, ‘কারা জমি দখল করেছে, কারা ঘরবাড়ি দখল করেছে?’ উত্তরে ওই নারী বলেন, ‘তারা মুসলিম মৌলবাদী গ্রুপ। তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পায়। সব সময়ই পায়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD