বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Sharing is caring!

এস আল-আমিন খাঁন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট (আন্দোলন বাস্তবায়ন কমিটির) আয়োজনে ৬ দফা বাস্তবায়নের দাবিতে ২০ এপ্রিল রবিবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে ঐক্যজোট কমিটির সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ জসিম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহন করেন।

পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা গত ১৯ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের মাঝে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করন সহ ৬ দফা দাবি পুরনের ঘোষণা দেন। কিন্তুু অদ্যাবধি দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ।

তাই বাধ্য হয়ে উপরোক্ত ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষণা অনুযায়ী দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলার সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। এসময় তারা আরও আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ১২ মে-২৫ ইং তারিখ এর পূর্বেই সরকার কর্তৃক ঘোষিত দাবি বাস্তবায়ন না হলে দেশের সকল জেলার শিক্ষক শিক্ষিকাদের ন্যায় পটুয়াখালী জেলার সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ১৩’ মে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD