মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলররা সরাসরি সমর্থন দিয়ে মো. সিদ্দিকুর রহমান মোল্লাকে সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। শনিবার(১৯ এপ্রিল) বেলা ১১টায় মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাংগণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম লিটন।

মহিপুর থানা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

এতে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতনসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং মহিপুর ও কুয়াকাটা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ। সম্মেলনের এক পর্যায়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ জন্য সবাইকে এখন থেকেই প্রস্ততি নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ রয়েছে দলের মধ্যে কোনো বিভেদ করা যাবেনা।

সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে জনমানুষের কাছে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আস্থা অর্জন করে দল যাতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

‘মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৯.০৪.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD