মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
১৭ দিনের সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

১৭ দিনের সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

Sharing is caring!

প্রায় ১৭ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ভিভিআইপি একটি ফ্লাইট ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।

প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD