মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
পটুয়াখালী গলাচিপা থেকে চাঁদপুরগামী তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে

পটুয়াখালী গলাচিপা থেকে চাঁদপুরগামী তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে

Sharing is caring!

পটুয়াখালী থেকে সিকদার মাহবুবঃ

শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে বাউফলের ধূলিয়া এলাকায় তেতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। হামলায় ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছেন। এসময় সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ট্রলারে থাকা ব্যবসায়ীরা।

জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত আড়াইটার দিকে ৭ সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল ট্রলারে আক্রমণ চালায়।

ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন শহিদুল মাতবর (৫০), মেহেদী হাসান ও সেলিম মাঝি। তাদেরকে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া আহত ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে। এদিকে, আটক ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, আটক ডাকাত বর্তমানে পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছে। ট্রলারটিতে থাকা তরমুজ নিরাপদ রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তরমুজ বোঝাই ট্রলারটি ধূলিয়া লঞ্চঘাটে রয়েছে।

এদিকে তরমুজ ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD