মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

‘আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর বারোটায় কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদী সংলগ্ন হেলিপ্যাড মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, আলফাবেট স্কুলের পরিচালক মোস্তফা জামান সুজন, সাংবাদিক সৈয়দ রাসেল, রাসেল মোল্লা, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও  সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্দারমানিক নদী সহ সকল নদীর সীমানা নির্ধারন এবং দখল দূষন বন্ধের দাবি জানান।পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে দখল ও দূষনে অস্তিত্ব সংকটে থাকা খালগুলোকে খননের দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৩/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD