শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালীর কলাপাড়ায় দশ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় দশ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধা আটক

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

অদ্য শনিবার (৮ মার্চ) সকালে জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা এলাকা থেকে অভিযুক্ত এনছান মৃধা ওরফে গেদু এবছান(৬৫)কে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটি অভিযুক্ত এনছান মৃধার গাছ থেকে বড়ই কুড়াতে গেলে সে তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটির সঙ্গে অসদাচরণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটি সেখান থেকে পালিয়ে যায়।

প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখে। তবে ঘটনার পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে (৬ মার্চ) বৃহস্পতিবার তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসার পরও স্বাভাবিক না হওয়ায় পরদিন আবারও হাসপাতালে নেওয়া হয়।

পরে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এনছান মৃধাকে গ্রেপ্তার করে।

এ ব্যপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল ইসলাম জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত এনছান মৃধাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ  করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD