মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় এক রাতে চার বাড়ীতে চুরি।। আতংকে মানুষ

কলাপাড়ায় এক রাতে চার বাড়ীতে চুরি।। আতংকে মানুষ

Sharing is caring!

কলাপাড়া  (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে চার বাড়ীতে চুরি ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে। বাড়ীর মালিকরা হলো অমৃত দাস, সৌরভ মিত্র অন্তুু, সুবল চন্দ্র মিত্র এবং তার ভাড়াটিয়া নয়ন ঠাকুর। চোরের দল ওই বাড়ী গুলো থেকে নগদ টাকা সহ কিছু মালামাল নিয়ে গেছে।

তবে কি পরিমান টাকা নিয়েছে তা জানা যায়নি। চোরেরা বাড়ী গুলোর দড়জার লক ভেঙ্গে ভিতরে ঢুকেছে বলে জানা গেছে।

আনোয়ারুল ইসলাম মিয়া জুনিয়র একাডেমীর চার-কারুর শিক্ষক দিলিপ শিকারী জানান, তাদের বাসার পাশেই চুরি হওয়া বাড়ী গুলো। ঘটনার সময় তিনজন যুবক ছিলেন। চোরেরা প্রত্যেকে মাস্ক পরিধান করা ছিল।

এরা লোহার রড দিয়ে দরজার লক ভেঙ্গে ভিতরে ঢুকেছেন বলে তিনি ভিডিও ফুটেজে দেখেছেন। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম জানান, এ ঘটনা কেউ তাদের জানায়নি।

তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৭/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD