মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১টি ট্রলার ও ১৬ পাচারকারী আটকের সংবাদ সম্মেলন

কুয়াকাটায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১টি ট্রলার ও ১৬ পাচারকারী আটকের সংবাদ সম্মেলন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সারাদেশে যৌথ বাহিনীর অপারেশন“ ডেভিল হান্ট”র অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ লক্ষ্য পিস ইয়াবা ট্যাবলেট ১৬ জন পাচারকারী এবং মায়ের দোয়া লেখার উপর রঙ করা একটি মাছ ধরা ট্রলার আটক করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টা হতে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র‍্যাব এর সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুর চর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ আটক করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কোষ্টগার্ড স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) দক্ষিণ জোন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ তানভীর আজবাল হৃদয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা এবং পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিসসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সময় ১৬ জন ইয়াবা পাচারকারী নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) কে আটক করা হয়।  আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। আটককৃত মোফাচ্ছেল হোসেন বলেন, আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোন ধারণা দেয়া হয়নি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৮/০২/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD