মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় মিথ্যা মামলায় হয়রানিসহ চুরি, ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল

কলাপাড়ায় মিথ্যা মামলায় হয়রানিসহ চুরি, ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

এলাকার চিহ্নিত চোর সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলাসহ হয়রানি, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার শেষ বিকেলে লালুয়ার বানাতি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নৈশোপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম,আজিজুর রহমান, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন  যুবদল সভাপতি ইব্রাহিম, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন প্রমূখ।

বক্তারা বলেন ১৬ই ফেব্রুয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মাল সহ এলাকার চিহ্নিত দুর্ধর্ষ চোর সজীব তালুকদারকে চোরাই মাল সহ হাতেনাতে আটক করে নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাস সহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

এ বিষয়ে অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামীলীগ করি। তাতী লীগের  সাধারণ সম্পাদক।  বিগত দিনে  আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায় একটি রাজনীতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। আমাকে অত্যাচার নির্যাতন শহর নানাভাবে হয়রানি করছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৭.০২.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD