বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
পটুয়াখালীর কলাগাছিয়া জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে হামলায় আহত ২

পটুয়াখালীর কলাগাছিয়া জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে হামলায় আহত ২

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর জেলার গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। যার মধ্যে গুরুতর আহত ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গুরুতর আহত সোহেল খান ও হেলাল খানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করাহয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন বলে জানা যায়। ঘটনা সুত্রে,জানাগেছে গত ১৮ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কুমারখালী গ্রামের ভুমিদস্যু হাসান সিকদারের নেতৃত্বে জামাল সিকদার,নাজমুল সিকদার,জহির সিকদার, আব্দুল মালেক সিকদার, আব্দুল খালেক সিকদার ও নসু মোল্লা পূর্ব পরিকল্পিত ভাবে দেশিও দা,ছেনা,  রামদা ও রডসহ মারাত্মক প্রাননাশক অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় ঘটনাস্থলে জমি মালিক মোঃ সোহেল খান, হেলাল খান,এরশাদুল ঢালী,রাব্বি খান,গনী ঢালী,ইলিয়াস ঢালী,মোঃ সোহাগ ও রাসেদুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহতরা বলেন, ভুমিদস্যুরা দির্ঘদিন ধরে তাদের ভোগ দখলীয় তফসিল বর্নিত জে,এল,নং ২৯ মৌজা কলাগাছিয়া এসএ খতিয়ান ৫৯৯ যার হালদাগ নাম্বার ৩২৫২,৩৪২৯,৩৪৩৫ বিরোধীয় দাগ ৩৪৩৫ দাগে এক একর ১৮ শতাংশ জমি জবরদখল করে আসছে।

এরই প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া হামলা চালায়। উক্ত ঘটনার বরাত দিয়ে আহত সোহেল খান বলেন, ভূমিদস্যুরা হামলা করার পর তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় অভিযোগ করতে গেলে থানাপুলিশ কোন সহযোগিতা না করার অভিযোগ উঠেছে।

যার ফলে গত ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত গলাচিপা পটুয়াখালীতে একটি সিআর মামলা দায়ের করেন যার মামলা নং ১১০/২৫ ইং।

এবিষয় গলাচিপা থানার কলাগাছিয়া ফাড়িঁ ইনচার্জ,মো জিলোন বলেন,উভয় পক্ষের অভিযোগ নেয়া হয়েছে। ঘটনার দিন দুপক্ষেই আহত হয়েছে। তাদের দুপক্ষকেই থানায় ডাকা হয়েছিল এক পক্ষ আসেনী তাই সমাধান করা সম্ভব হয়নি।আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানান, কলাগাছিয়া ফাড়ির চৌকস পুলিশ অফিসার এস,আই মো,রুবেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD