মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কলাপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার সকাল সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন এ দিবসের আনুষ্ঠানিকা।

পরে উপজেলা বিএনপি,পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন এবং প্রেসক্লাবের সদস্যরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া দিনভর আলোচনা সভা ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালিত হবে। এদিকে মহিপুর, কুয়াকাটায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সকল রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD