বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
বরিশালে অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ ঘটিকায় বরিশাল নগরীর নবগ্রাম রোড করিম কুটির মসজিদের বিপরীতে অবস্হিত নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম।

শিক্ষার্থীদের সুনাগরিক ও মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মোট ৬ টি বিভাগে বিভক্ত করে সর্বমোট ১৮ জন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জন রয়।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগীতা করেন।

উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানে প্লে – ১০ম শ্রেনী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে।১৯৯৪ সালে সর্বাধুনিক ইংরেজি ভার্সন নিয়ে বরিশালে পথচলা শুরু করে এই প্রতিষ্ঠান। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ভাষার মাসে চমকপ্রদ ও প্রানবন্ত করে তোলার চেষ্টা চালায় কর্তৃপক্ষ।

যা তাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রকাশ পায়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিরাজ হোসেন সভাপতি বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ সিকদার।

শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD