সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
জনসম্মুখে সাংবাদিকদের হুমকি দিলেন বিএনপি’র’ সাবেক সংসদ সদস্য

জনসম্মুখে সাংবাদিকদের হুমকি দিলেন বিএনপি’র’ সাবেক সংসদ সদস্য

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জনসম্মুখে সাংবাদিকদের হুমকি দিলেন সাবেক সংসদ সদস্য মো শহিদুল আলম তালুকদার।

আজ বিকাল ৪টায় উপজেলা বিএনপির একাংশের একটি জন সমাবেশে প্রধান আতিথির বক্তব্যে তিনি ওই হুমকি প্রদান করেন।

তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যে কোন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি নেই। আপত্তি তখন আসবে যখন আপনারা পক্ষপাতিত্ব করবেন। আপনারা হলুদ সাংবাদিকতা করবেননা।

হলুদ সাংবাদিকতা করলে অসুবিধা আছে।

বিগত দিনেও দেখবেন অসুবিধা হইছে।’ এ সময় তিনি বিগত অভিজ্ঞতার কথা মনে করিয়ে বলেন, তা হলে পরিণতি ভালো হবেনা।

এমন বক্তব্যে স্থানীয় অধিকাংশ সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাউফল প্রেসক্লাবের এক নেতা বলেন, সাবেক এই এমপি বিগত দিনে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানি করেছে।

তার এমন বক্তব্যে সাংবাদিকদের জন্য অশোভনীয় সংকেত। অনুষ্ঠানে তিনি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জামায়াত উল্লেখ করে সাবধান হতে বলেন। এছারা একই বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তিনি হুশিয়ারী দেন।

জন সমাবেশে তারেক রহমানের ৩১ দফা পাঠ করে শুনান সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছেলে রায়হান তালুকদার আকাশ। জন সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান হাওলাদার।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা আলম লিলি, বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, যুব দলের উপজেলা আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, বাউফল প্রেসক্লাবের সভাপতি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তৌফিকুর রহমান রাফা, পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।

বক্তারা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি করেন। জন সমাবেশে বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।

তারিখ-০৮/০২/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD